নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় পিকআপ উল্টে চালক নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী-২ সেতুর ঢালে মুরগীবাহী একটি পিকআপের পেছনে অজ্ঞাত বাসের ধাক্কায় পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি মুরগীবাহী পিকআপের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান এবং পিকআপে থাকা অপর একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ঢাকামুখী দ্রুতগতির একটি বাস মুরগীবাহী পিকআপের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >