নারায়ণগঞ্জ । শনিবার
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে নতুন ভবন-১ এর ২০ তলা ভবনের ৯ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের বাইরের একটি এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ২টা ২ মিনিটে। এরপর আরো দুটি ইউনিট সেখানে গেলেও তাদের কাজ করার প্রয়োজন হয়নি। ভবনের ভেতরেই থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ২টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >