নারায়ণগঞ্জ ।
,

বন্দরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল জয়ী

বন্দর প্রতিনিধি: বন্দরে দড়ি সোনাকান্দা যুব সমাজের উদ্যাগে  প্রীতি ফুটবল  খেলার  পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় বন্দর থানার দড়ি সোনাকান্দা তিন গুম্বজ জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে এ খেলার পুরস্কার বিতরণ করা হয়।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ।


দড়ি সোনাকান্দা এলাকার সমাজ সেবক নূরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, সমাজ সেবক মনিরুজ্জামান, মফিজুল ইসলাম, মোঃ বাচ্চু,  সোনাকান্দা এলাকার সমাজ সেবক শাহীনসহ স্থানীয় এলাকার গান্যমান্য ব্যাক্তিবর্গ। প্রীতি ম্যাচে ব্রাজিল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরভ অর্জন করেন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >