নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এখনও জ্বলছে কড়াইল বস্তি !

ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর এ আগুন লাগে।

রাত সাড়ে ৮টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি বলেন, ‘এখন কোনো অগ্রগতি নেই। আমরা আরও ইউনিট যোগ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঘটনাস্থল থেকে প্রতিদিনের বাংলাদেশ-এর ফটো সাংবাদিক আরিফুল আমিন বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন বস্তির নতুন নতুন ঘরবাড়িতে ছড়িয়ে পড়ছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >