নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পের সময় ঢাবির হল থেকে লাফ দিয়ে ৪ শিক্ষার্থী আহত

ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হলের ৪ তলা থেকে লাফ দিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকে আরো ৩ জন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প শুধু ঢাকায় না আশপাশের জেলাগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এতে সারাদেশের জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >