নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গানম্যান পাচ্ছেন নুরুল হক নুর ও রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনকে গানম্যান দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ডিএমপির পক্ষ থেকে রাশেদ খাঁনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয় গানম্যান। এ তালিকায় প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক, এনসিপির ৬ নেতাও রয়েছেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।

এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।

এতে আরও বলা হয়েছিল, গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >