নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে নারায়ণগঞ্জে

সারাদেশের ন্যায় আজ থেকে নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী পরীক্ষায় বসছে আজ।

সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

নারায়ণগঞ্জের ৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৯৪৪ জন, ৪টি কেন্দ্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৩ হাজার ৩৬৮ জন এবং ৬টি কেন্দ্রে কারিগরি বিভাগের ১ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী অংশ নেবে।

এছাড়াও প্রতিটি কক্ষে সিগন্যাল জ্যামারের কভারেজ রাখতে হবে, যাতে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা না যায়। পরীক্ষা চলাকালে শিক্ষক-পর্যবেক্ষক কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে করে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ করা যায়।

এসএসসি পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ১১ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা বিদ্যমান ক্যামেরা সচল রাখতে হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, এ জেলায় শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব ধরনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখছি। আশা করছি, শিক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >