অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, পদত্যাগ করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন, সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময়ের পর থেকে দুই উপদেষ্টা শিগগিরই পদত্যাগের পরিকল্পনা করেছিলেন। কারণ তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান।
আজ বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময়ে জানানো হবে, আর কোন দলের মনোনয়ন নেবেন, তা পরে প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনে তিনি তার মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরেন।








