নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বন্ধ ঘর থেকে স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার !

গাজীপুরের পূবাইল থানার মাজুখান পশ্চিম পাড়া ফাল্গুনী টাওয়ার ১৪তলা’র ২য় তলার বন্ধ ঘর থেকে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। নিহত স্কুল শিক্ষিকা ঢাকা জেলার রায়পুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে সাহানা বেগম (৫৮)।

থানা সূত্রে জানা যায়, তিনি একা ভাড়া বাসায় থেকে কালীগঞ্জ একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। গত তিন দিন তার ঘর বন্ধ পেয়ে পাশের ফ্লাটের লোকজন থানায় ফোন দেয় ।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে দেখে খাটের উপর তার অর্ধগলিত মরদেহ পরে আছে ,পরে পুলিশ দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের মেয়ে জানান, আমার মা দীর্ঘ চার বছর একা ভাড়া বাসায় থেকে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করতেন। আমার মা হার্টের রোগী ছিলেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি, প্রাথমিক ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >