পটুয়াখালীতে অলৌকিকভাবে ঘুম থেকে উঠেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে আখি নামে এক কিশোরী। এই ঘটনায় পুরো এলাকাব্যপী বইছে আলোচনার ঝড়। বিস্ময়কর এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই কিশোরী আখির বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা।
আখির বর্তমান নাম রাখা হয়েছে তানভীর ইসলাম। পরিবার বলছেন এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নেয়ামতস্বরূপ।
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে ঘটেছে বিস্ময়কর ঘটনা। জুবাইদা আক্তার আখি ওরফে তানভীর ও তার পরিবারের সদস্যরা জানান , ‘প্রায় দুইমাস আগে আখির নাক-মুখ থেকে রক্ত বের হয়। এরপরে ডাক্তার দেখালে সে সুস্থ্য হয়। পরবর্তীতে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আখি তার শারিরীক পরিবর্তন লক্ষ্য করেন।’
আখির দাদা গণী চৌকিদার জানান , আখিকে নিয়ে ঢাকায় অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডাক্তার দেখতে পান সে পুরুষে রূপান্তরিত হয়েছে। তবে এ ঘটনাকে, জিনের আচর বলেও মনে করছেন কেউ কেউ।
ভবিষ্যতে ভালো মেয়ে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেও ইচ্ছুক তানভীর। জুবাইদা আক্তার আঁখি ওরফে তানভীর স্থানীয় আবুল কালাম চৌকিদারের সন্তান।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, ‘বিজ্ঞানের মতে অলৌকিকভাবে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। তবে, ক্রোমোজোম ঘটিত বিভিন্ন পরিবর্তনের কিংবা ছোটখাটো অপারেশনের মাধ্যমে এমনটা হতে পারে। তবে এ বিষয়ে এক্সপার্ট কেউ আরো বিস্তারিত বলতে পারবেন।’








