নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ভূমিকম্পে আহতদের আর্থিক সহায়তা দেবে জেলা প্রশাসন

রাজধানীতে ভূমিকম্প আহতদের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। আহত প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, ঢাকায় বসবাসরত অথবা ঢাকায় কাজে এসে যারা ভূমিকম্প চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন, তারা এই সরকারি সহায়তা পাবেন। তবে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকতে হবে।

আহত রোগী নিজে অথবা তার পক্ষে হাসপাতালে অবস্থানরত এটেনডেন্ট বা নিকটাত্মীয়রা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করে এই সহায়তা নিতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে জরুরিভিত্তিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভূমিকম্পে আহত রোগী বা তাদের স্বজনদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >