নারায়ণগঞ্জ । শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার নারী জেলা প্রশাসক পেল বরগুনা

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) পেল বরগুনা। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মিস. তাছলিমা আক্তারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (৮ নভেম্বর) রাতে দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু বিগত সরকারের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করায় সে আদেশ পরিবর্তন করে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মিস. তাছলিমা আক্তারকে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বৃহস্পতিবার রাতে নতুন ডিসি নিয়োগ দিয়ে দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে (একটিতে ৯ ও আর একটিতে ১৪ জেলায়) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলা গুলো হচ্ছে- চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, পাবনা, ঢাকা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই ধাপে দেশের ৫৬ জেলার জেলা প্রশাসক পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >