নারায়ণগঞ্জ ।
,

পঞ্চগড় সদরে সরকারি গাছ , জব্দ করেই দায় সারল ভূমি অফিস! আইনি ব্যবস্থা নেই

ফরহাদ ফেরদৌস: পঞ্চগড় সদর উপজেলার বলেয়া পাড়া গ্রামে সরকারি একটি কাঁঠাল গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সরকারি কাঁঠাল গাছটি কেটে ফেলা হলে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) তার ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। তিনি কাঁঠাল গাছটি জব্দ করে ইউনিয়ন ভূমি অফিসে নিয়ে রাখেন।

অভিযোগ উঠেছে, গাছ জব্দ করা হলেও এসিল্যান্ড অফিস থেকে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “গাছটি জব্দ করে ইউনিয়ন ভূমি অফিসে রাখা হয়েছে, এ বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।”

সরকারি গাছ কাটার মতো অপরাধে আইনি ব্যবস্থা না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি সম্পদ রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >