মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যাপক আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হরিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে কৃষকদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এবং চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বিল্টু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে খেলাটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মজিদ মিয়া।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার, উপজেলা কৃষকদলের সহসভাপতি মো. আমজাদ হোসেন, হারুকান্দি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য আশরাফুলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক বিনোদনের কোনো বিকল্প নেই। উপস্থিত দর্শকরা প্রাচীন ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখে আনন্দিত হন এবং খেলাটি উপভোগ করেন।
এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই।
পরিশেষে ব্যাপক আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে খেলার অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



