নারায়ণগঞ্জ ।
,

স্পিকারের কাছে স্মারকলিপি দিল ১১ দলের নেতাকর্মীরা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সংসদ অভিমুখে পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টা নাগাদ আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে হাসিনুর রহমান বলেন, আমরা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। আমরা সবগুলো বিষয় ওনাকে জানাই। উনি সুন্দরভাবে শুনেন। আমাদের সঙ্গে কোনো দ্বিমত করেন নাই। তিনি বলেছেন সর্বাত্মক চেষ্টা করবেন।

স্পিকারকে দেওয়া স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনো পরিবর্তন ছাড়াই হুবহু আইনে পরিণত করাসহ বিভিন্ন সময়ে শিকার ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদাসহ কয়েকটি দাবি জানানো হয়।

পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >