নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কালুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকা বলে জানা গেছে। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।




