নারায়ণগঞ্জ ।
,

সুনামগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল নারীর, আহত অন্তত ১২

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি রাণী জেলার দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর সিলেট থেকে ছেড়ে আসা একটি লোকাল যাত্রীবাহী বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জানিগাও এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা বাসের জানালার গ্লাস ভেঙে ১০-১২ জন আহত যাত্রীকে উদ্ধার করেন। এ সময় বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শিউলি রাণী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

​সুনামগঞ্জ সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >