নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযান

র‍‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ১৫০ বোতল এস্কাফ ও ১০ বোতল ফেন্সিডিল এবং নগদ ১,১৪,৩৮০/- টাকাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


র‍‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍‍্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

ধৃত আসামীগণ টিটু (৩৬), জয় (২২) এবং মোঃ শাহদত (৪৮) মিলে গোপনে ডিএমপি ঢাকার উত্তরা ১১ নং সেক্টরে ১২ নং রোডে ২৯ নং বাসা চৌধুরী ভীলার সামনে পাকা রাস্তার উপর অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এস্কাফ ও ফেন্সিডিল ক্রয়/বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। এতদ্ব সম্পর্কিত তথ্য র‍‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর কাছে আসার পর র‍‍্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এবং ডিএমপি ঢাকার উত্তরা ১১ নং সেক্টরে ১২ নং রোডে ২৯ নং বাসা চৌধুরী ভীলার সামন হইতে অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য এস্কাফ ও ফেন্সিডিল ক্রয়/বিক্রয়ের সময় গত ইং ০৯/০৬/২০২৬ ইং তারিখ সময় দুপুর ১৪:৩০ ঘটিকায় সিপিসি -৩, পূর্বাচল ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত আসামিদেরকে ১৫০ বোতল অবৈধ মাদক দ্রব্য এস্কাফ, ১০ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশি নগদ ১,১৪,৩৮০/- (এক লক্ষ্য চৌদ্দ হাজার তিনশত আশি) টাকা উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সামনে বর্ণিত আসামিগণকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >