নারায়ণগঞ্জ । রবিবার
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মিছিল

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর উত্তরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন) দুপুরে উত্তরার আজমপুরে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের ব্যানারে বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।

তিনি বলেন, অনতিবিলম্বে তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি এবং সন্ত্রাস দিনদিন বেড়েই চলছে। সরকারের ঊর্ধ্বতন মহল এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বক্তারা সীমান্তে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশইনের অপচেষ্ট কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উত্তরার রাজউক কলেজ থেকে শুরু হয় আজমপুর মেইন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >