নারায়ণগঞ্জ । শনিবার
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীবন্দরে ১ নম্বর সংকেত, সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুই জেলা চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >