নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৯১ বার ভূমিকম্প

বাংলাদেশে ঘনঘন ভূমিকম্পের ঘটনা চলছেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির শুক্রবার (২১ নভেম্বর) বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

ভুমিকম্প নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ উদ্বেগজনক। ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯১টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। সাম্প্রতিক সাত দিনে বিশ্বজুড়ে মোট ৮৫২টি ভূমিকম্প সংঘটিত হয়েছে।

বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা এবং হঠাৎ কম্পনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি।

বাংলাদেশে ঘনঘন ভূমিকম্পের ঘটনা চলছেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির শুক্রবার (২১ নভেম্বর) বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের ঘন ঘন কম্পন বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী বলেন, দেশটি দীর্ঘদিন ধরে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমান জোনিং অনুযায়ী দেশকে তিনটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভাগ করা হয়েছে—জোন-১ উচ্চ ঝুঁকিপূর্ণ, জোন-২ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং জোন-৩ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। আবহাওয়া অধিদপ্তরের মানচিত্রেও এসব অঞ্চল স্পষ্টভাবে চিহ্নিত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >