নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাদে পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩৩

মধ্য আফ্রিকার দেশ চাদের একটি গ্রামে পানি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। একজন সরকারি কর্মকর্তা বুধবার ( ৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

চাদের সরকারি সম্প্রচার মাধ্যম ওনামা জানিয়েছে, গত মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমে প্রতিবেশী বাহর-আল-গাজেল এবং হাদজের-লামিস প্রদেশের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে।সরকারের জ্যেষ্ঠ একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দুই সম্প্রদায়ের দাবিকৃত জায়গা নিয়ে এই বিরোধের সূত্রপাত।

সংঘর্ষে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ওনামা জানিয়েছে, বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দলকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সরকারি কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও সেখানে উত্তেজনা বিরাজ করছে।জ্যেষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন, ওই অঞ্চলে ১৯৯৯ ও ২০০৪ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল।সেসব ঘটনায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছিল।

চাদে আন্তঃসম্প্রদায়িক সহিংসতা সাধারণ ঘটনা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে জমি, পানি ও গবাদি পশু নিয়ে বিরোধ থেকেই বেশিরভাগ সংঘর্ষের সূত্রপাত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >