নারায়ণগঞ্জ ।
,

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের সামরিক উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারে সফলভাবে হামলা চালিয়েছে। আর এসব সক্ষমতা ব্যবহার করেই জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা করেছিল ইরান।

রোববার আলজাজিরার প্রতিবেদনে সেন্টকমের বিবৃতি উল্লেখ করা হয়। তাতে সেন্টকমের বরাতে বলা হয়, জর্ডানে শুক্রবার (১৭ জুলাই) মার্কিন সেনাদের ওপর হামলায় জড়িত বলে অভিযোগ করা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে জর্ডানে সংঘটিত ওই হামলায় অন্তত দুজন মার্কিন সেনা নিহত হন এবং আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

এ ছাড়া আহত চার সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে সেন্টকম।

এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >