নারায়ণগঞ্জ ।
,

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৫১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৪৩ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >