নারায়ণগঞ্জ ।
,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

সৌদি আরবের আল-খুরমা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নি’হ’ত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় সোমবার দুপুরে তায়েফ থেকে জেদ্দাগামী একটি প্রাইভেটকার আল-খুরমা নামক স্থানে পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নি’হ’তদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়া নামের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তারা সবাই জেদ্দা বিমানবন্দর হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় কানাইঘাটে নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >