নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় থাকলেও বিএনপির মনোনয়ন বঞ্চিত স্নিগ্ধ

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক আলোচনায় ছিলেন মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। দীর্ঘদিনের সক্রিয়তা, এলাকাভিত্তিক প্রচারণা এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার নিয়মিত অংশগ্রহণের কারণে তাকে ঘিরে মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না।

বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় ৩৬টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।

তালিকায় দেখা যায়— ঢাকা-১৮ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এসএম জাহাঙ্গীর হোসেন। ফলে এই আসনে স্নিগ্ধকে ঘিরে থাকা সব গুঞ্জনেরও অবসান হলো। দলীয় সূত্র বলছে, আগে থেকেই আসনটি ফাঁকা থাকায় স্নিগ্ধের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা শক্তিশালী মনে করা হচ্ছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকায় শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >