নারায়ণগঞ্জ । শনিবার
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন না পাওয়ায় যা বললেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তালিকাটি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দিনভর সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার পর রাতে ‘মুক্তবাক’ নামক টকশোতে যোগ দিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেন রুমিন ফারহানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মুহাম্মাদ আব্দুল মান্নান ও সাংবাদিক ও বিশ্লেষক সাহেদ আলম। আলোচনার বিষয়বস্তু ছিল ‘মনোনয়ন: পাওয়া না পাওয়ার হিসাব’।

রুমিন ফারহানা জানান, তার মনোনয়ন আপাতত ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই ৬৩টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে বলেও জানান তিনি।১২-১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। তাই এখনো অনেক আসন ঝুলে আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

তিনি আরো বলেন,তালিকাটি এখনো প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। এছাড়া নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে।

নারী প্রার্থীর সংখ্যা নিয়ে তিনি বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >