নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই খুন !

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই সোহেল হোসেন (৩৮) নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাব্বির আহমেদ ওরফে জুয়েল রানা (৩০) পলাতক।

নিহত সোহেল হোসেন ও অভিযুক্ত সাব্বির আহমেদ ওরফে জুয়েল রানা মো. শফিউদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সৌদি প্রবাসী জুয়েল রানা কয়েক মাস আগে দেশে ফেরেন। এরপর থেকে বড় ভাই সোহেলের সঙ্গে টাকা–পয়সা নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ঝগড়ার সময় সোহেলের বটির আঘাতে জুয়েল আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে জুয়েল ধারালো বটি দিয়ে সোহেলের বুকে কোপ দেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জুয়েল ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >