নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে
বাবাকে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে। 

আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে পিতা আব্দুস সামাদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করে।

টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, গ্রেফতারের পর আদালতে সকল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >