নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবীতে
যুবদল নেতা কিবরিয়াকে হার্ডওয়্যারের দোকানে গুলি করে হত্যা

রাজধানীর পল্লবীতে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরানো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়।

পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, “যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টিম সেখানে গেছে।”

গোলাম কিবরিয়া যুবদলের পল্লবী থানার সদস্য সচিব বলে স্থানীয়রা জানান।রাত ৮টার দিকে গুলিবিদ্ধ কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে থানা পুলিশ জানায়।

কী কারণে কারা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার কথা বলেন ওসি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >