বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে আমাদের মমতাময়ী মায়ের রোগমুক্তি ও সুস্থতা শুধু একটি দলের নয়, পুরো জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান আরো বলেন, দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সারাদেশে বিএনপি ও সাধারণ মানুষ দোয়া করছেন। আমরাও আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ ও গণতন্ত্রের পুনরুদ্ধার কামনা করছি।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি ও স্থিতিশীলতা এবং সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির রাজনৈতিক সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্তের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, শ্রমিক দলের নেতা রহমান সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার এবং উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ও জাকারিয়া ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম, সেলিম হোসেন দিপু, রুবেল হোসেন, রিপন সরকার, রাকিব, সোহেল রানা সহ স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলটি সোনারগাঁয়ে বিএনপির সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক দৃঢ়তার একটি শক্ত বার্তা হিসেবে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।






