নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে তিন নারী প্রতারককে আটক করে পুলিশের সোপর্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে কাজের কথা বলে প্রবেশ করে এক বৃদ্ধার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শারমিন, ইতি ও সুমাইয়া নামে তিন নারী প্রতারককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের রুপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হযয়েছে।

‎সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- খুলনার ইতি আক্তার, কুমিল্লার সুমাইয়া আক্তার ও নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বালিয়াপাড়া এলাকার শারমিন আক্তার।

‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন  জানান, ডহরগাঁও এলাকার সেলিম ভুইয়ার বাড়িতে কাজ করবে বলে বাড়িতে প্রবেশ করে শারমিম, ইতি ও সুমাইয়া নামের তিন নারী। বাড়িতে ঢোকার পর তাদের মধ্যে একজন ঘর পরিষ্কার করতে থাকে। এ সুযোগে অপর দুই নারী সেলিম ভুইয়ার স্ত্রী হামিদা বেগমের (৬৫) গলায় থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

‎এসময় হামিদা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তিন নারীকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। পরে আটক তিন নারীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >