নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি এক গৃহবধূকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি জামালপুর চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে ও স্বামী আদিল কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার শ্রমিকরা জানান, রিয়া সঙ্গে আদিলের ৯ মাস আগে বিয়ে হয়। এর আগে আরোও একটি বিয়ের কথা গোপন রাখে আদিল। পরে বিয়ের কথা জানতে পেরে স্বামী ও স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হতো। তারা র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে বসবাস করতো।


অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড হতে পারে। স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >