নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে রাজনৈতিক কর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক, অপরাধ, পরোয়ানা, রাজনৈতিক ও নিয়মিত মামলার আসামি এবং মাদকসেবীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

মাদক মামলার আসামিরাহলেন, পূর্ব বেহাকৈর এলাকার মামুন মিয়া (৩৫), খামারগাঁও এলাকার আমজাদ হোসেন (৪৮) ও সুমন (৩৮)।

এ ছাড়া ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। তারা হলেন,ভারগাঁও এলাকার অপু (২২), গোয়ালদী এলাকার রাসেল (৩০), হাবিবপুর এলাকার শফি উদ্দিন (৩৮), কুতুবপুর এলাকার জাহাঙ্গীর আলম (৫০) এবং দৌলতপুর এলাকার রমজান হোসেন (৩০)।

অন্যান্য অপরাধে গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি পঞ্চমীঘাট এলাকার আল আমিন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শেরপুর সদরের বাসিন্দা (বর্তমানে সোনারগাঁয়ের বাড়ী মজলিশ এলাকার ভাড়াটিয়া) কাউসার আহমেদ (২৭) এবং রাজনৈতিক মামলায় ভারগাঁও আদমপুর এলাকার আব্দুল করিম (৫৯) রয়েছেন।

পাশাপাশি নিয়মিত মামলায় হাবিবপুর এলাকার উজ্জল (৩৮) ও বাড়ী মজলিস এলাকার মোঃ হৃদয় (২৩) নামের আরও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে ‘সামারি ট্রায়াল’ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >