নারায়ণগঞ্জ ।
,

আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে মসজিদের জমি দখল

আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে মসজিদের জমি দখল, নদী ভরাট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখলের অভিযোগ

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার বাসিন্দারা আবুল খায়ের গ্রুপের আনন্দ শিপইয়ার্ড ইউনিট-২ এর বিরুদ্ধে নদী ভরাট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে মেইন গেট নির্মাণ করে চলাচলে বাধা এবং স্থানীয়দের জমিতে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন এলাকাবাসী।

বুধবার (১৫ জুলাই) বিকেলে এ বিষয়ে আষাঢ়িয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুল জলিল সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁও থানায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, আষাঢ়িয়ারচর জামে মসজিদের ২৯ শতাংশ জায়গা দখল করে ভরাট করছে আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা। আমরা প্রতিবাদ করলে স্থানীয়দের ভয়ভীতি ও মামলার হুমকি দেওয়া হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানান, আবুল খায়ের গ্রুপের আনন্দ শিপইয়ার্ড এই এলাকায় মাত্র ২৬ কানি জমি কিনে বর্তমানে ৭০ কানি জমি দখলে নেয়ার পায়তারা করছে। নদীর তীরের সরকারি খাস জায়গা ও বাদ যাচ্ছে না।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এই বিষয় নিয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >