নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং গোলাম সারোয়ার এর প্রত্যক্ষ নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।

পুলিশ জানায়, ২৩ মে ২০২৬ রাত ১০টা থেকে দিবাগত রাত আড়াইটার পর্যন্ত মোগড়াপাড়া ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার অত্যন্ত সুপরিচিত ও দুর্ধর্ষ সাত ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমনের নামও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— কামরুল হাসান (৩৫), আকরাম (২৫), রফিকুল ইসলাম (৪১), পারভেজ (২৮), সোহাগ (৩২), রাসেল (৩৫) ও সুমন (৩৫)।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত শীর্ষ অপরাধী এবং একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানা এলাকায় ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >