নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাকিব হোসেন (২৬), ফাহিম (২২) এবং ইসলাম (২২)। তারা সবাই সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে মোট ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >