নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং খাদ্যপণ্যে ভেজালের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হীরাঝিল এলাকার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে হীরাঝিল এলাকার সিটি বাজারের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য, অনুমোদনহীন কসমেটিকস, নিষিদ্ধ সৌন্দর্যবর্ধক সামগ্রী এবং বিক্রয় নিষিদ্ধ কোমল পানীয় পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, হীরাঝিল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য স্থানীয় ভোক্তাদের জন্য গুরুতর স্বাস্থ্যহানীকারক হতে পারে।

অভিযান শেষে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় রোধে নিয়মিত তদারকি চলছে। ভোক্তার অধিকার রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >