নারায়ণগঞ্জ । বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে
স্ত্রীর জানাজায় অঝোরে কান্না, প্যারোলে মুক্ত যুবলীগ নেতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি স্ত্রী রোকেয়ার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন।

শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের পর মতির সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদরাসায় মরহুমা রোকেয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্ত্রীর জানাজায় উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মতি। চোখের পানিতে ভিজে যায় তার মুখ। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন,আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে আছি। গতকাল আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। ৩২ বছর আমরা একসঙ্গে জীবন কাটিয়েছি সে সবসময় আমাকে আগলে রেখেছে। আমার দুর্ভাগ্য, বড় ভাইয়ের মৃত্যুর সময়ও আমি কারাগারে ছিলাম, আজও তেমনি বন্দি অবস্থায় স্ত্রীকে হারালাম। আমার স্ত্রীর কোনো দোষ বা ভুলের জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তার জন্য দোয়া করবেন।”

মতির জানাজায় অংশ নেওয়া নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন,কারা কর্তৃপক্ষ মতিউর রহমান মতিকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।”

প্রসঙ্গত, এ বছরের ১২ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পরে মতির ছেলে বাবুই জামিনে মুক্তি পেলেও মতি এখনও কারাভোগ করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >