নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। রবিবার ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো মো. সাগর ইসলাম হৃদয় (৩০)  এবং মো. অনিক (২৫)। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম  জানায়, গ্রফতারকৃতরা  মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাইয়ের কাজ করতো। ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে একটি স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল, যার গায়ে উদ্ধার করা হয়। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের মোটরসাইকেল এবং নগদ ১,২৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে যে, তারা খেলনা পিস্তল ব্যবহার করে  ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত সাগর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অনিকের বিরুদ্ধে একই থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >