নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে লেকপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাগলাবাড়ী মোড়ের ডিএনডি লেকপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বুধবার রাতে তিনি বাড়িতে ফেরেননি। পরদিন সকালে লেকপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত তপন শীল স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় হলেও তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >