২৭ আগস্ট ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকা হতে রাত আনুমানিক ১০.০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিত্তরঞ্জন ঘাট ও বিহারী ক্যাম্পের আশেপাশের বিভিন্ন মাদক স্পটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মোট ১৫ (পনেরো) জন মাদকসেবীদের আটক করা হয়। অদ্য ২৮ আগস্ট ২০২৬ খ্রি. (শুক্রবার) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছিন আরাফাত আটককৃত এসব মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল করে ১৫ (পনেরো) দিনের সশ্রম কারাদন্ড (সাজা) এবং ৫০০/-টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ ১। রুবেল (২৮), পিতা-মৃত আবুল কালাম, সাং-খামারপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা এ/পি সাং-চৌধুরী বাড়ী মাঝিপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ আলম (৬০), পিতা-মৃত মহব্বত আলী, সাং-চৌধুরীবাড়ী মাঝিপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। মোঃ আসলাম (৬৫), পিতা- মোসলেম মিয়া, সাং-গোদনাইল আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। জাহাঙ্গীর আলম (৩০), পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- চিত্ত রঞ্জন জি, এস,সি, সি মোড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। আল আমিন (২৪), পিতা- মোঃ দেলোয়ার, সাং-চিত্তরঞ্জন চৌধুরীবাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৬। মোঃ মিজানুর রহমান (৫২), পিতা- মৃত শাহ জাহান, সাং- গোদনাইল রসুলবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৭। মোঃ পাভেল (২৮), পিতা- আলী মোহাম্মদ, সাং- চৌধুরীবাড়ী তাঁতখানা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৮। মোঃ জুয়েল (৩০), পিতা- মৃত ইদ্রিস আলী, সাং- গোদনাইল ধনকুন্ডা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৯। হাবুল মৃধা (২৮), পিতা- কামাল মৃধা, সাং- চৌধুরীবাড়ী, জেলে পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১০। মোঃ মাসুম (৩৫), পিতা- হায়দার আলী, সাং- গোদনাইল আরামবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১১। মোঃ রাকিব (২২), পিতা- ফারুক, সাং- চনপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১২। শাকিল (২০), পিতা- নান্নু হাওলাদার, সাং- সাচরা, থানা-বোরহান উদ্দিন, জেলা- ভোলা, এ/পি সাং-পাইনাদী নতুন মহল্লা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১৩। মোঃ রুপ মিয়া (৬৫), পিতা- মৃত সিদ্দিকুর, সাং- আটিগ্রাম, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ১৪। মোঃ কবির হোসেন (৩৫), পিতা- রবিজ উদ্দিন, সাং- গঙ্গাপুর কালাবাড়ী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- দূর্জয় টাওয়ার সিদ্ধিরগঞ্জ হাউজিং, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ১৫। মোঃ পারভেজ (২৪), পিতা- মৃত হুমায়ূন কবির, মাতা- পারভীন বেগম, সাং- শিমরাইল টেকপাড়া, ০৪নং ওযার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।





