নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৭৬ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে ১৩ জুলাই, ২০২৬ খ্রিঃ মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে এসআই (নিঃ)/ মোঃ মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২১.১৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম এনায়েতনগর সাকিনস্থ জনৈকা রাশিদা আলম এর বাসার সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ১। সেলিম (৪৫), পিতাঃ মৃত- ইসমাইল, মাতাঃ শাহবানু, সাং-পশ্চিম এনায়েতনগর, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ এর দেহ তল্লাশী করে মাদকদ্রব্য ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং এসআই (নিঃ)/আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় রাত ২২.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৩নং ওয়ার্ডস্থ বাগমারা সাকিনস্থ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ সাথি আক্তার (৩৫) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২। মোসাঃ সাথী আক্তার (৩৫), স্বামী-মোঃ ইয়াছিন, মাতা-মৃত জোসনা বেগম, সাং-বাগমারা, ওয়ার্ড নং-৩, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। মোসাঃ রিতা আক্তার (৩৫), স্বামী- মোঃ কবির হোসেন, মাতা-মৃত নূর জাহান বেগম, ওয়ার্ড নং-৩, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের হেফাজত হতে ৬৬ (ছেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০২(দুই) টি নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, ০৩নং আসামী মোসাঃ রিতা আক্তার এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >