নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন, ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়াস্থ বিহারী ক্যাম্প পানির ট্যাংকির সামনে রাস্তার উপর মাদক ব্যবসায়ী ১।
হাজী কুটু শিকদার (৫৬), পিতা-মৃত আঃ আরিফুর রহমান শিকদার, মাতা-মৃত কোহিনুর বেগম, সাং-কদমতলী কলেজপাড়া শিকদারবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে তল্লাশীকরে মাদকদ্রব্য ২৫ (পঁচিশ) পুড়িয়া হেরোইনসহ ধৃত করা হয় এবং ১৭ জুন,২০২৬ খ্রিঃ ভোর রাত ০৪.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া সাকিনস্থ কাউন্সিলরের অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ২।
সাইফুল ইসলাম মুন্না @ সাহিদ (৩৪), পিতা-মৃত জুমরাতী, তিনকুড়ি, মাতা-শাহিদা খাতুন, সাং-সুমিলপাড়া বিহারী কলোনী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর দেহ তল্লাশী করে ১০ পুরিয়া হেরোইন ও ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ধৃত করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০২ (দুই) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








