নারায়ণগঞ্জ । বুধবার
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মোঃ রিপনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোঃ সোহাগ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহাগের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা পশ্চিমপাড়া এলাকায়। তিনি ভাসমান হিসেবে এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >