নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন।

রোববার (১৫ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‍্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এই যৌথ আভিযান পরিচালনা করে।

এসময় শহরের চাষাঢ়য় এ সময় স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে হোয়াইট হাউজ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা, নিউ রস মিষ্টি মুখকে ২০ হাজার টাকা এবং নিউ মিষ্টি মুখকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >