নারায়ণগঞ্জ । বুধবার
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৪ নেতাকর্মী গ্রেফতার।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এস আই (নিঃ) শহীদুল ইসলাম ও এস আই (নিঃ) মোঃ রমজানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ জুন ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকায় সৈয়দপুর গোলচত্বর এলাকা হতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-২২ মে, ২০২৬; ধারা-৮/৯(৩)/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর তদন্তে সন্দিগ্ধ আসামি ১।

মোঃ শাহিন (৪৩), পিতা-মোঃ আলী আকবর, মাতা-মোসাঃ হামিদা বেগম, স্থায়ী সাং-পুরাতন সৈয়দপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ বিল্লাল হোসেন (৩৮), পিতা-মৃত সামাদ মিয়া, মাতা-জামিনা বেগম, স্থায়ী সাং-পুরাতন সৈয়দপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৩।

মোঃ আমির হোসেন (৪১), পিতা-মৃত নূর হোসেন, মাতা-সুফিয়া বেগম, স্থায়ী সাং-পুরান সৈয়দপুর (মদন সরদারের বাড়ী), থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং ৪। মোঃ সম্রাট (৪০), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-সমেলা বেগম, স্থায়ী সাং-মদনগঞ্জ লক্ষারচর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান সাং-সৈয়দপুর কড়ইতলা কামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয় ।

তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে জনমণে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >