নারায়ণগঞ্জ ।
,

পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগ

এবার নারায়ণগঞ্জের ফতুল্লার একটি এলাকায় লুটপাটের অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন তার সহযোগীরা।

বুধবার (৬ মে) দুপুর সাড়ে তিনটার দিকে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান।

তিনি বলেন, “অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লুটপাটে বাধা দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের বন্ধু-বান্ধব, সহযোগীরা জড়ো হয়ে পুলিশের কাছে থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়।”

তবে, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে অবস্থান করছে।

বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >