নারায়ণগঞ্জ । শনিবার
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে দেশ রূপান্তরের সানীসহ ১০ গুণীজন সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক উন্নয়নে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিক কৃষকসহ ১০ জনকে গুণী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ব্রাইট শিশু কানন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

ব্রাইট শিশু কানন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভী ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন ভুইয়া, গবেষক সাংবাদিক সাদেকুর রহমান, মোহনা টেলিভিশনের সাংবাদিক সাত্তার সোহেল, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ টেলিভিশনের রাসেল মাহমুদ, জাগো নিউজের নাজমুল হুদা, দৈনিক সংবাদের ইমদাদুল হক দুলাল, দেশ রূপান্তর ও বৈশাখী টেলিভিশনের আতাউর রহমান সানী, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, সাংবাদিক ফয়সাল ভুইয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, জাগো নিউজের নাজমুল হুদা, বৈশাখী টেলিভিশনের আতাউর রহমান সানীসহ ১০ জনকে সংবর্ধনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >