নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১,৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে ডিবি পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ থানাধীন ভায়েলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাস সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভায়েলা বাজার সাকিনস্থ বাবুল সুপার মার্কেটের সামনে ভাই ভাই হেয়ার স্টাইল সেলুনের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেনঃ১। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত ঈমান আলী, সাং-বরুণা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ;।২। মোঃ ওসমান (৪০), পিতা-মৃত জনাব আলী, সাং-নিমেরটেক, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

তাদের কাছ থেকে ১,৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই মাদক ব্যবসায় তাদের সহযোগী হিসেবে কাজ করে মোঃ দ্বীন ইসলাম (৫২), পিতা-মৃত সফু মিয়া, সাং-নাওরা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

তাদের তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মোঃ দ্বীন ইসলামকে আড়াইহাজার থানাধীন জালাকান্দি এলাকার মশারী ফ্যাক্টরির পাশে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >